৩০ ডিসেম্বর ২০১৪ - ১৪:১৮
বাগদাদে আত্মঘাতী হামলায় ; ২১ যায়েরের শাহাদাত

বাগদাদের উত্তরে আত্মঘাতী এক বোমা হামলায় শহীদ হয়েছেন ২১ জন যায়ের।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বাগদাদের উত্তরে আত্মঘাতী এক বোমা হামলায় শহীদ হয়েছেন ২১ জন যায়ের (যেয়ারতকারী)। সোমবার বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি এলাকায় এ হামলা চালানো হয়।
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সামারায় অবস্থিত ইমাম হাসান আসকারি (আ.) এর মাজার যেয়ারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য সেখানে সমবেত হয়েছিলেন ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যায়েররা। ১১তম হাসান আল আসকারি (আ.) এর শাহাদাতের অনুষ্ঠানে যোগ দানের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যায়েরদের ব্যবহৃত একটি তাবুতে ঢুকে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরাকে মূলতঃ শিয়া বিরোধী বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।#